, , ,
শিরোনাম
উজিরপুর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুইজন প্রত্যাহার, গাড়িচালকে অব্যাহতি উজিরপুরে যুবদল কর্মীকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা রাজনৈতিক চাপের কাছে ইসি অসহায়: গোলাম পরওয়ার বিমানবন্দর চালুর ঘোষণার পরই রিয়াদে ফের বিস্ফোরণ ১২ শিক্ষক-কর্মচারীর বালিকা বিদ্যালয়ে মাত্র ১১ শিক্ষার্থী! যুবদল কর্মীকে হত্যা: ৩ আসামির বাড়িতে অগ্নিসংযোগ পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ, একজনের মোটরসাইকেল ছিনতাই শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
উজিরপুর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুইজন প্রত্যাহার, গাড়িচালকে অব্যাহতি

উজিরপুর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুইজন প্রত্যাহার, গাড়িচালকে অব্যাহতি

Reporter
প্রতিবেদক : জুনায়েদ আহাম্মেদ খান সিয়াম
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বরিশালের উজিরপুরে ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুইজনকে প্রত্যাহার এবং এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়াকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এসিল্যান্ড কার্যালয়ের গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ২৫ অক্টোবর এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন।

এর আগে শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে ‘শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে সানজিদার ঘুষের হাট- জিম্মি সেবা প্রত্যত্যাশীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তারের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ঘুষের ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগও ওঠে।

এসব অভিযোগ ও সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে ২৫ অক্টোবরের আদেশে সানজিদা ও সুরাইয়াকে বরিশালে সংযুক্ত এবং রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost