, , ,
শিরোনাম
বিএম কলেজের সড়ক নির্মাণকাজ বন্ধ, ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নার্স ভান্ডারিয়ায় মৎস্য অভিযানে ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি বরিশালের এক বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার. ভান্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলায় প্রধান আসামি গ্রেফতার বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জাকির হোসেন হাওলাদারের গণসংযোগ বিসিসি ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌসী জিতু হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবকদল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
মির্জাগঞ্জে এমপি আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে মত বিনিময় সভা

মির্জাগঞ্জে এমপি আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে মত বিনিময় সভা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মৃধা, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost