, , ,
শিরোনাম
উজিরপুরে যুবদল কর্মীকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা রাজনৈতিক চাপের কাছে ইসি অসহায়: গোলাম পরওয়ার বিমানবন্দর চালুর ঘোষণার পরই রিয়াদে ফের বিস্ফোরণ ১২ শিক্ষক-কর্মচারীর বালিকা বিদ্যালয়ে মাত্র ১১ শিক্ষার্থী! যুবদল কর্মীকে হত্যা: ৩ আসামির বাড়িতে অগ্নিসংযোগ পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ, একজনের মোটরসাইকেল ছিনতাই শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর দাফনে বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর দাফনে বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

পারিবারিক কবরস্থানে তার জন্য খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। পরে গভীর রাতে লোকজন না পেয়ে মুঠোফোনের আলো জ্বালিয়ে নিজেরাই কবর খুঁড়ে বাবাকে দাফন করেন তার মেয়ে ও বোনেরা।

শনিবার (২৪ অক্টোবর) রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চিতলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মানিক পশারী ওই গ্রামের মেহেচান পশারীর ছেলে। শনিবার সকালে গোপালগঞ্জে মেয়ের বাড়িতে তার মৃত্যু হয়। পরে বেলা দুইটার দিকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।

পারিবারিক কবরস্থানে দাফনের জন্য কবর খোঁড়া হলেও বিকেল চারটার দিকে উত্তেজিত স্থানীয়রা সেটি মাটি দিয়ে ভরাট করে দেন বলে অভিযোগ রয়েছে। এতে তার দাফন নিয়ে জটিলতা তৈরি হয়। মানিক পশারী একজন তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা।

তাকে গোপনে পুলিশ লাইনসের ভেতরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এলাকায় উত্তেজনা থাকায় তার গ্রামের বাড়িতে গ্রাম পুলিশের পাহারার ব্যবস্থাও করা হয়।

মানিক পশারীর মেয়ে সুমি বেগম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাবাকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা বলা হয়। কিন্তু রাতে কবর খোঁড়ার জন্য কোনো লোক পাওয়া যায়নি। পরে তিনি ও তার দুই ফুফু মুঠোফোনের আলো জ্বালিয়ে নিজেরাই কবর খোঁড়েন। এরপর বাবাকে দাফন করেন।

মৃত্যুকালে মানিক পশারী এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তার একমাত্র ছেলে তিন মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost