পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন, গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই ) বিকেল ৪ টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিরোজপুর—৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আকলিমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য খালিদ সাইফুল্লাহ আমিন বাবু, পৌর বিএনপির সভাপতি জসিম ফরাজি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির ,মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ সহ বিএনপির নেতৃবৃন্দরা
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। ৫৬ টি পরিবারকে ঢেউ টিন সাথে ৩ হাজার টাকার চেক । এছাড়াও ১৭৫ পরিবারকে মোট ৭ লক্ষ টাকার চেক প্রদান করেন।
পিরোজপুর —৩ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন দুলাল বলেন, ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেওয়া হয়েছে।দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এসব সহায়তা বিতরণ করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।