, , ,
শিরোনাম
শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল প্যানেলে সাকিব, ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা দুর্ঘটনার খবরে উদ্ধারকাজে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য গলাচিপায় নিরপরাধ ব্যক্তিকে চুরির অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত যৌনকর্মীর ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঝালকাঠিতে আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় মেয়াদ বাকি থাকতেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ, হাইকোর্টে স্থগিত দোজখ আর জাহান্নামে তফাৎ কী মাসুদ স্যার?-এসপির উদ্দেশ্যে সন্ত্রাসী রায়হান মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় ‘ইয়াবা চেয়েছেন’ ওসি, অভিযোগ কলেজছাত্রের
দুর্ঘটনার খবরে উদ্ধারকাজে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

দুর্ঘটনার খবরে উদ্ধারকাজে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় উদ্ধার অভিযানে যাওয়ার পথে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবোঝাই ট্রাক উল্টে পড়ে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া (৩০) ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধারকাজে রওনা দেয়। দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় চালক সড়কের পাশে গাড়ি থামিয়ে বাতাস নিচ্ছিলেন।

এ সময় পেছন থেকে আসা ধানের খোসা বোঝাই একটি ট্রাক একটি সিএনজিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের নিচ থেকে পারভেজের মরদেহ উদ্ধার করেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost