, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হয়।

সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত ও গণবিচ্ছিন্ন দল। তারা অন্ধকারে লুকিয়ে দেশে আবারও অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণকে সাথে নিয়ে কাউখালীর মাটিতে যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ তাঁর বক্তব্যে বলেন, দেশের শান্তি—শৃঙ্খলা বিনষ্ট করতে নিষিদ্ধ সংগঠনের দোসররা তৎপর হয়ে উঠেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আমরা প্রশাসনের পাশাপাশি পাহারাদারের ভূমিকা পালন করব।

সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost