, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির

মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

পিরোজপুরের কাউখালী উপজেলার ২ নং আমরাজুড়ি ইউনিয়নের ৪ নং কুমিয়ান ওয়ার্ডের বাসিন্দা ৭৬ বছর বয়সী প্রবীণ ইন্দ্রজিৎ দে একসময় গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে শিশু—কিশোরদের প্রাইভেট পড়িয়ে সংসার চালাতেন। গৃহশিক্ষকতার সামান্য আয়ই ছিল তাঁর জীবনের ভরসা। কিন্তু বয়সের ভার, শারীরিক অসুস্থতা এবং আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় জীবনের শেষ প্রান্তে এসে স্ত্রী ঝর্ণা রানীকে নিয়ে চরম অভাব—অনটন আর মানবেতর পরিবেশে দিন কাটাচ্ছেন তিনি।

বাবা—মায়ের মৃত্যুর পর রেখে যাওয়া সামান্য জমির ওপর ভাঙাচোরা একটি জরাজীর্ণ টিনের ঘরে তাঁদের বসবাস। ঘরের চাল ও বেড়ার নানা জায়গা ভেঙে যাওয়ায় পলিথিন টাঙিয়ে রোদ—বৃষ্টি আটকানোর প্রাণপণ চেষ্টা করছেন এই বৃদ্ধ দম্পতি। সামান্য বৃষ্টিতেও ঘরে পানি ঢুকে পড়ে, আর দিনের বেলাতেও পর্যাপ্ত আলো না থাকায় অন্ধকার পরিবেশেই থাকতে হয়। ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে একসময়কার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ।

ইন্দ্রজিৎ দে জানান, মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ে—জামাই কিংবা শ্বশুরবাড়ির স্বজনরা মাঝেমধ্যে চাল—ডাল ও সামান্য টাকা দিয়ে সহায়তা করেন। এ ছাড়া বাড়ির আঙিনায় থাকা কয়েকটি সুপারি ও অন্যান্য গাছই তাঁদের আয়ের একমাত্র অবলম্বন। অনেক সময় অর্ধাহারে—অনাহারে থাকতে হয়; অসুস্থ হলেও অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না। সুপারি বিক্রির অল্প টাকায় ওষুধ কিনে কিছুটা সুস্থ হয়ে উঠলেও আগের মতো চলাফেরা বা কাজ করার শক্তি আর নেই।
বুক ভরা কষ্ট নিয়ে ইন্দ্রজিৎ দে বলেন, সারা জীবন এলাকার সন্তানদের পড়িয়ে জীবন কাটিয়ে দিয়েছি। লেখাপড়া শিখেও নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি। এখন বয়স হয়েছে, শরীরে আর শক্তি নেই। অসুস্থ হলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। থাকার ঘরটিও ভেঙে গেছে। বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে। জীবনের শেষ সময়ে এসে আমার আর কিছু চাওয়ার নেই। মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি ঘর পেলে স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।

একটি নিরাপদ আশ্রয়, নিয়মিত খাবার এবং চিকিৎসার দাবি জানিয়ে সমাজের বিত্তবান, মানবিক মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এই অসহায় দম্পতি।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ওই পরিবারের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের জন্য স্থায়ীভাবে কিছু করার উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost