, , ,
শিরোনাম
কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির বিসিসির পার্ক-ভবন সংস্কারে কোটি কোটি টাকা ব্যয়ের হিসাব, বাস্তবে হয়নি কাজ ছাত্রদল নেতার বিরুদ্ধে বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ মেসেঞ্জারে ছাত্রীকে কু-প্রস্তাবের অভিযোগ, শিক্ষক বললেন ‘আইডি হ্যাক হয়েছে’ মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার মায়ের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান নিরাপত্তা পেলে আনন্দের সঙ্গেই দেশে ফিরব: রয়টার্সকে সাকিব বরগুনায় কিশোর গ্যাংয়ের ঘটনায় মামলা, তদন্তের নির্দেশ বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ হিজলা আলিগঞ্জের লঞ্চ ঘাটের টার্মিনালটি বেহাল দশা তিন বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেন্টার নির্মাণ, পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি; দ্রুত চালুর দাবি এলাকাবাসীর
বিচার বিভাগের প্রধান সংকট মানবিক বিচারকের অভাব: আইনমন্ত্রী

বিচার বিভাগের প্রধান সংকট মানবিক বিচারকের অভাব: আইনমন্ত্রী

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

দেশের বিচার বিভাগের সবচেয়ে প্রধান সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সৃষ্টিকর্তার পরে সেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, ‘উনি ডিসেম্বরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি দেশে ফিরুক। উনি (শেখ হাসিনা) ডিসেম্বরে এসে কারাগারে যাক। দেশে ফিরে আইনের পথ ধরে হাটুক। আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের। কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।

তিনি দেশের বিচার ব্যবস্থা নিয়ে বলেন, ‘আপনার কাছে সমস্যা এক রকম আর আমার কাছে সমস্যা আরেক রকম । অনেকেই বলবেন, দুর্নীতিতে ছেয়ে গেছে, আবার অনেকেই বলবেন, টাউট—বাটপারে ছুঁয়ে গেছে। অনেকেই বলবেন, স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে প্রধান সংকট হলো, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারকের পেশা বেছে নিই তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর দশটা চাকরির মতো এ এই চাকরি করতে আসিনি। সৃষ্টিকর্তার পরে সেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই। সেই ধারণা নিয়ে যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, আমি বিশ্বাস করি সেইদিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচার পূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন— ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছানসহ অন্যান্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost