, , ,
শিরোনাম
বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন ভুল চিকিৎসার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক
কাজিরহাট মুসলিম আকন্দ মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেল দুই শিক্ষার্থী

কাজিরহাট মুসলিম আকন্দ মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেল দুই শিক্ষার্থী

Reporter
প্রতিবেদক : এস এম শাহা আলম
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার মুসলিম আকন্দ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই শিক্ষার্থী জিপিএ—৫ (এ প্লাস) অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৫১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে দুইজন জিপিএ—৫ অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

জিপিএ—৫ অর্জনকারী দুই শিক্ষার্থী হলো—উম্মে হাবিবা ও নাফিসা হুমায়রা।

উম্মে হাবিবা’র পিতা মফিজুল ইসলাম এবং মাতা রেহানা বেগম। তার রোল নম্বর ১২৫৫৭২ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১৫১৬৪৭৩০।

অপর শিক্ষার্থী নাফিসা হুমায়রার পিতা আব্দুল কুদ্দুস এবং মাতা আকলিমা। তার রোল নম্বর ১২৫৫৭১ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১৫১৬৪৬৫২।

জিপিএ—৫ অর্জনকারী শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অধ্যবসায় ও অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে।

বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতী দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়েছে এবং ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল করে উচ্চশিক্ষায় সাফল্য অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost