, , ,
শিরোনাম
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপর বখাটের হামলা, ভাঙল ৫ দাঁত উজিরপুরে নেশা—জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ভাণ্ডারিয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, ভোলায় ছাত্রদল নেতা বহিষ্কার চুরির অপবাদে মা-ছেলেকে পেটালেন বিএনপি নেতা বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার বরিশাল শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, বাধার অভিযোগ বরিশালের ফিলিং স্টেশনে অভিযান।। ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা
কাজিরহাট সরকারি হাসপাতালে চিকিৎসক অনিয়মের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তির প্রেসক্রিপশন দেওয়ার দাবি

কাজিরহাট সরকারি হাসপাতালে চিকিৎসক অনিয়মের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তির প্রেসক্রিপশন দেওয়ার দাবি

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাসান চর ইউনিয়নের দফাদার হাট বাজার সংলগ্ন সরকারি হাসপাতালে চিকিৎসকের নিয়মিত উপস্থিতি ও চিকিৎসাসেবা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। চিকিৎসকের অনুপস্থিতিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রোগীদের প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন বলেও দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের নির্ধারিত কর্মঘণ্টায় চিকিৎসক নিয়মিত উপস্থিত থাকেন না। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হয় এবং অনেকেই কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়েই ফিরে যেতে বাধ্য হন।

অভিযোগে আরও বলা হয়, চিকিৎসকের অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রোগীদের প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সরকারি হাসপাতালে এ ধরনের কর্মকাণ্ড রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ানোর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রত্যন্ত অঞ্চলের নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। কিন্তু চিকিৎসকের অনিয়মিত উপস্থিতির কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের সত্যতা তদন্ত করে দায়িত্বে অবহেলা বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost