, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
মুলাদীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা; থানায় মামলা, অভিযুক্ত পলাতক

মুলাদীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা; থানায় মামলা, অভিযুক্ত পলাতক

Reporter
প্রতিবেদক : এস এম শাহ আলম
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলায় এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে (২৯) ঘরে আটকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে উপজেলার গাছুয়া গ্রামের ইকবাল চৌকিদার (৪০) নামের এক ব্যক্তিকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন।

মামলার অভিযোগে জানা যায়, গত ২৩ আগস্ট দুপুরে উপজেলার গাছুয়া গ্রামে ভুক্তভোগী তরুণীকে একা পেয়ে অভিযুক্ত ইকবাল চৌকিদার ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তরুণীর চিৎকার ও বিষয়টি টের পেয়ে স্বজন এবং স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, “এজাহার গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।”

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost