, , ,
শিরোনাম
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর পটুয়াখালীতে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র হাতে থাকা যুবকদের খুঁজছে পুলিশ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র হাতে থাকা যুবকদের খুঁজছে পুলিশ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা দুই যুবককে শনাক্তের পর তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পুলিশ এখনই তাঁদের নাম—পরিচয় প্রকাশ করছে না।

দলীয় সূত্রে জানা গেছে, অস্ত্র হাতে থাকা ওই দুই যুবক হলেন মো. সিরাজ ও মো. সাদেক। এর মধ্যে সাদেক সীতাকুণ্ড এলাকার ও সিরাজ মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি এলাকার বাসিন্দা। তাঁরা দুজনই বিএনপি নেতা আসলাম চৌধুরীর একনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ‘সংঘর্ষের সময় অস্ত্র হাতে মহড়া দেওয়া দু—তিনজন অস্ত্রধারীকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের স্বার্থে এখন তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’ এসপি বলেন, অস্ত্রধারী যে—ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost