, , ,
শিরোনাম
পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ ভোলার মেঘনায় অবৈধ বালু তোলার দায়ে ৭ নৌযান জব্দ ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা সভা ইউএনও ও ওষুধ প্রশাসনের অভিযানে মঠবাড়িয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা কাউখালীতে বিশেষ অভিযানে চৌকিদারদের দিকনির্দেশনা দিলেন ওসি আনোয়ার হোসেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহকারী পরিচালক পদে পদোন্নতি
পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাজিব খাঁ (৩৮) নামের এক চিহ্নিত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামসহ পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খাঁর ছেলে রাজিব খাঁর বসতঘরে অভিযান চালানো হয়। ঘরে সরেজমিনে তল্লাশি চালিয়ে “MADE IN USA, N 1101” লেখা একটি ৭.৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত আলামতসমূহ জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রাজিব খাঁ একজন পেশাদার অপরাধী ও একাধিক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, পেনাল কোড (মারামারি, হত্যাচেষ্টা, দ্রুত বিচার) এবং জুয়া আইনে অন্তত পাঁচটি মামলা রয়েছে।

বর্তমানে আসামি রাজিব খাঁ ও উদ্ধারকৃত আলামত পিরোজপুর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে ‘দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮’ (অস্ত্র আইন)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost