রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল ছাত্রদল নেতার হুমকিতে এলাকা ছাড়া কর্মকর্তা ১০ দিন পর ফিরলেন কর্মস্থলে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পরিচ্ছন্ন শহর গড়তে ভাণ্ডারিয়া পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালানোর ইতিহাস ঢাকতে চাইছেন: অ্যাড. হেলাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক আলী আজগর ইমন হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার বরিশালে শ্রমিক সোহেল হত্যার অভিযোগে আদালতে মামলার পর সংবাদ সম্মেলন কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাজিরহাটে মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে উজিরপুরে খাল পুনঃখনন উদ্বোধন, লুঙ্গি—গামছায় জনতার মাঝে এমপি সান্টু তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল হুদা ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তজেলা ও দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এই তালিকায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের হালনাগাদ ভাড়া তুলে ধরা হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল ভাড়া সমন্বয়ের প্রজ্ঞাপন জারি করা হলেও বিস্তারিত তালিকা প্রকাশ না হওয়ায় দূরপাল্লার বাসগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। নতুন তালিকা প্রকাশের মাধ্যমে সেই অনিশ্চয়তা দূর হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা—চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। ঢাকা—কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সায়েদাবাদ—সিলেট রুটে ভাড়া ৫৮০ টাকা (৫১ আসন) ও ৭৪০ টাকা (৪০ আসন), সায়েদাবাদ—বরিশাল রুটে ৪৬৪ ও ৫৯২ টাকা এবং সায়েদাবাদ—খুলনা রুটে ৫৪১ ও ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম সায়েদাবাদ—টেকনাফ রুটে ভাড়া রাখা হয়েছে যথাক্রমে ১ হাজার ৪৭ ও ১ হাজার ৩৩৫ টাকা।

গাবতলী রুটে ঢাকা—পঞ্চগড় ভাড়া ১ হাজার ৫ টাকা (৫১ আসন) ও ১ হাজার ২৮১ টাকা (৪০ আসন), ঢাকা—রংপুরে ৭৫১ ও ৯১১ টাকা, ঢাকা—দিনাজপুরে ৯৭৪ ও ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা—রাজশাহী, ঝিনাইদহ ও মেহেরপুর রুটেও ভাড়া বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে মহাখালী রুটে ঢাকা—ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটেও নতুন ভাড়া কার্যকর হয়েছে।

জানা গেছে, গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর পরই এই ভাড়া সমন্বয় করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আন্তজেলা বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ভাড়া বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা।

তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা আগের মতোই বহাল রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com