, , ,
শিরোনাম
কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪ পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি বরগুনায় জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর, ৭ দিন ধরে বন্ধ এক্স-রে সেবা মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা: প্রথম রাতেই তিনজনের কারাদণ্ড

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা: প্রথম রাতেই তিনজনের কারাদণ্ড

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা শুরুর প্রথম রাতেই পটুয়াখালীর দশমিনায় তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরহাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি হাতটানা মইয়া জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের মৃত আ. রহিম হাওলাদারের ছেলে হাবিব হাওলাদার (৫৫), মৃত কাঞ্চন আলীর ছেলে মাহাবুব (৫২) এবং মৃত আহাম্মদ হাওলাদারের ছেলে খাকন হাওলাদার (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞার সময়ে নদীতে কোনো ধরনের মাছ ধরা, বহন, পরিবহন, ক্রয়—বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। দণ্ডপ্রাপ্তরা নদীতে মাছ ধরার সরঞ্জামসহ অবস্থান করায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে দশমিনা উপজেলার নদ—নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চলতি বছর ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদ—নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost