, , ,
শিরোনাম
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর পটুয়াখালীতে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ
বাবার পাশে বিছানায় ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ

বাবার পাশে বিছানায় ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে একই বিছানায় ঘুমিয়ে ছিল ১০ মাসের শিশু রায়হান। সকালে ঘুম ভাঙার পর দেখা যায়, বিছানায় নেই সে। ঘরের ভেতর ও আশপাশে খুঁজেও মেলেনি সন্ধান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। দিনের আলোয় শিশুটির এমন রহস্যজনক নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রায়হানের মা রুমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, সকালে ছেলে রায়হানকে স্বামীর পাশে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর কুকুরের ডাক শুনে ঘরে ফিরে আসেন। তখন বিছানায় রায়হানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পাশাপাশি আশপাশের বাড়িতেও খোঁজ করেন তিনি। তবে কোথাও শিশুটির সন্ধান পাননি।

রায়হানের বাবা মো. রাসেল খান বলেন, আমি ছেলের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিলাম। আমার স্ত্রী এসে পাশে ছেলেকে না পেয়ে চিৎকার করলে ঘুম ভাঙে। পরে বাড়ির সব জায়গায় খুঁজেও তাকে পাইনি। এরপর বাড়ির পুকুরে মোটর লাগিয়ে পানি সেচেও খোঁজ করেছি। কিন্তু সেখানেও ছেলের সন্ধান মেলেনি।

এদিকে, শিশুটির বাড়ি মহাসড়কসংলগ্ন হওয়ায় তাকে কেউ নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের ধারণা, ঘরে অন্য কেউ জেগে না থাকায় এ সুযোগে শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘শিশু নিখোঁজের খবর পেয়ে আমি ও সার্কেল এসপি ঘটনাস্থলে গিয়েছি। দিনের আলোয় শিশুটির এভাবে নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। একই খাটে বাবা—ছেলে ঘুমিয়ে ছিল, সেখান থেকে কীভাবে শিশুটি নিখোঁজ হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও শিশুটির সন্ধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost