, , ,
মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর

মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বরিশালের মুলাদীতে বসতঘরের ভেতরে সাপের কামড়ে মাহমুদা আক্তার কলি (১৯) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার কলি ওই গ্রামের মোজাম্মেল হক মৃধার মেয়ে। তিনি ২০২৫ সালে চরকালেখান আদর্শ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর স্নাতক শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। ঘরের ভেতর অন্ধকার থাকায় সাপটির উপস্থিতি কেউ বুঝতে পারেননি। একপর্যায়ে ঘরের ভেতরে থাকা সাপটি কলিকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম শোভন জানান, সাপের কামড়েই ওই তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

তরুণ বয়সে কলির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সচেতনতামূলক বার্তা: ঘরের ভেতরে সাপের উপস্থিতি সন্দেহ হলে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সাপে কামড়ালে ঝাড়ফুঁক বা ওঝার কাছে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost