, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়।

অভিযানকালে হাসপাতালসংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে দালালচক্রের তৎপরতার অভিযোগ খতিয়ে দেখা হয়। এ সময় দালালচক্রের সদস্য বলে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা।

এ ছাড়া হাসপাতালের জেনারেটর ব্যবস্থাপনা, রোগীদের সরবরাহ করা খাবারের মান এবং ডেঙ্গু পরীক্ষার সেবার বিষয়েও খোঁজখবর নেওয়া হয়। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পেতে তিন থেকে চার দিন সময় লাগার অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করেন দুদকের প্রতিনিধিদল।

দুদক কর্তৃপক্ষ জানায়, এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন ধরনের টেস্ট, বিশেষ করে ডেঙ্গু, বিদ্যুৎ চলে গেলে জেনারেটর ব্যবস্থা, দালালের দৌড়াত্ম্যসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো পর্যালোচনা করে দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের অভিযান সম্পর্কে জানতে সিভিল সার্জন মো. মতিউর রহমানের সঙ্গে সরাসরি কথা বলতে গেলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost