, , ,
শিরোনাম
ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।আহতদের মধ্যে কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

নিহত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কেউ তাদের চিনে থাকলে বোরহানউদ্দিন অথবা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost