, , ,
শিরোনাম
ভান্ডারিয়ার ইউএনও ও প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণায় সবাইকে সতর্ক থাকার আহ্বান হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না
বামনায় পুলিশের বিশেষ অভিযান, জিজ্ঞাসাবাদের জন্য ২৫ জন গ্রেপ্তার

বামনায় পুলিশের বিশেষ অভিযান, জিজ্ঞাসাবাদের জন্য ২৫ জন গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : মোঃ নাসির মোল্লা
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বরগুনার বামনায় বিভিন্ন ধরনের অপরাধ ও নাশকতা দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বামনা থানা পুলিশ। জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ২৫ জনের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছেন। বাকি ২৪ জনের পরিচয়, বয়স ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাইয়ে অপ্রাপ্তবয়স্ক কিশোরদের ক্ষেত্রে সংশোধনের সুযোগ ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিভাবকদের জিম্মায় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। অন্যদিকে, চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় অপরাধপ্রবণতা কমানো, নাশকতা প্রতিরোধ এবং অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে পুলিশের এমন তৎপরতাকে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost