, , ,
শিরোনাম
ভান্ডারিয়ার ইউএনও ও প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণায় সবাইকে সতর্ক থাকার আহ্বান হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না
পাথরঘাটায় অবৈধ ট্রলিং বোটসহ ২১ জেলে আটক

পাথরঘাটায় অবৈধ ট্রলিং বোটসহ ২১ জেলে আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে ১৭টি বেহুন্দী জালসহ বিপুল পরিমাণ ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ অক্টোবর বিকেল ৫টায় বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ১৭টি বেহুন্দী জাল, ৪টি উইংস, ২টি ডেরিক ও ৪টি ট্রল ডোর সহ ২১ জন জেলেকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরও জানায়, আটককৃত জেলে ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost