, , ,
শিরোনাম
যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে। দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত সাতটি কার্গোর মধ্যে এটি পঞ্চম চালান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী লরিগুলো রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে সেগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়।

পরিবহনের সময় মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। জ্বালানি পরিবহনে যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। বিশেষ নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শুক্রবার পঞ্চম চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।

এ ছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আনার কথা রয়েছে।

চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে রাশিয়া থেকে আরও চারটি ফ্লাইটে ইউরেনিয়াম আনার পরিকল্পনা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost