, , ,
শিরোনাম
যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) কলেজের হলরুম ‘এ’—তে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম আলী নেছার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন হাওলাদার।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং দেশপ্রেমের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের কেন্দ্র নয়, বরং দেশপ্রেম, নৈতিকতা, দায়িত্ববোধ ও জাতীয় চেতনা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই শিক্ষার্থীদের মধ্যে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে।

আলোচনা সভায় কলেজের শিক্ষক, কর্মকর্তা—কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে ধারণ করে দেশের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost