
পিরোজপুরের মঠবাড়িয়া শুক্রবার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরশহরে মঠবাড়িয়া —পাথরঘাটা সড়কের পাশে ফাতিমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুবাল্লিগে ইসলাম মুফতি নজরুল ইসলাম কাসেমী (দা:ব :)। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহা: কামরুজ্জামান ছগির। বিশেষ অতিথি ছিলেন বেতমোর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা শাহ জালাল,বান্ধব পাড়া সালেহিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহা: দেলাওয়ার হোসেন, মাওলানা মুহা: জাকারিয়া, মাওলানা মুহা: জসীমউদ্দীন, মাওলানা মুহা: আবু সাঈদ, মাওলানা মুহা: জাহাঙ্গীর হোসেন। এছাড়াও সাংবাদিক মো: মনির আকন ও সালমান বাবু সহ সহস্রাদিক মানুষ উপস্থিত ছিলেন।