, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
গাজায় স্থল অভিযান শুরু করল ইসরাইল, প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ

গাজায় স্থল অভিযান শুরু করল ইসরাইল, প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দুই বছর ধরে বিমান হামলা চালানোর পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বুধবার (১৮ নভেম্বর) থেকে গাজার মধ্যাঞ্চলে এ অভিযান শুরু হয়েছে। হামাস নিয়ন্ত্রিত এ অঞ্চলে ইসরাইলি ট্যাংক মোতায়েনের খবরও পাওয়া গেছে।

এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরাইলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেন। পরে এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আইডিএফ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট যৌথভাবে মধ্য গাজায় স্থল অভিযান শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, গাজার ‘হলুদ লাইন’—এর পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই এ অভিযানের লক্ষ্য। হামাসের তৈরি ওই সুড়ঙ্গপথটি ইসরাইলি বাহিনীর জন্য সরাসরি ও বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল বলে দাবি করেছে আইডিএফ।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে ইসরাইল। এ রেখা গাজার ইসরাইলি বাহিনী ও হামাস নিয়ন্ত্রিত এলাকাগুলোকে আলাদা করেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে ফিলিস্তিনের এই ভূখণ্ডের ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরাইলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। মধ্য গাজায় ইসরাইলি সামরিক যানও দেখা গেছে। সেখানে দুপুর থেকে গোলাগুলির পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রয়েছে।

এদিকে গাজায় ইসরাইলের নতুন সামরিক অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জোরপূর্বক বাসিন্দাদের সরিয়ে নেয়ার হুমকি ও বেসামরিক মানুষকে বাস্তুচ্যুত করাকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংগঠনটি।

এক বিবৃতিতে হামাস অভিযোগ করে, ইসরাইল পরিকল্পিতভাবে গাজার বেসামরিক মানুষকে ক্রমেই সংকুচিত একটি এলাকায় ঠেলে দিচ্ছে। এতে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হয়ে উঠছে।

সূত্র: এএফপি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost