, , ,
শিরোনাম
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড কাজিরহাটে সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাথরঘাটা উপজেলা এনসিপির কমিটিতে অনুমতি ছাড়া নাম, শিক্ষকের পদত্যাগ পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় পিরোজপুরে রাত জেগে পাহারায় ছাত্রদল

রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় পিরোজপুরে রাত জেগে পাহারায় ছাত্রদল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাষ্ট্রীয় সম্পদ ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় রাত জেগে পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে টহল দিতে দেখা গেছে সংগঠনটির নেতাকর্মীদের।

রাত ১টার দিকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত এলাকা প্রদক্ষিণ করেন। এ ছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়েও তাদের অবস্থান করতে দেখা যায়।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে তারা অভিযোগ পেয়েছেন। এতে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এর মধ্যে কিছুক্ষণ আগে মঠবাড়িয়া আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘বর্তমানে আমি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের বেশ কয়েকজন পিরোজপুর আদালত, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকায় টহল দিচ্ছি। ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আমরা সজাগ রয়েছি। সাধারণ মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারেন, সে জন্য ছাত্রদলের নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছি।’

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগসহ নানা ঘটনার খবর পাওয়া যাচ্ছে। পিরোজপুরেও বিভিন্ন স্থানে কিছু ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কয়েক দিন ধরে তারা রাত জেগে পাহারা দিচ্ছেন, যাতে কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে।

ছাত্রদল নেতারা জানান, রাষ্ট্রীয় সম্পদ ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারা নিজ উদ্যোগে সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পাহারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost