, , ,
শিরোনাম
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড কাজিরহাটে সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাথরঘাটা উপজেলা এনসিপির কমিটিতে অনুমতি ছাড়া নাম, শিক্ষকের পদত্যাগ পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বরিশালের বাবুগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মো. সুজন হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার রাত নয়টার দিকে কেদারপুর ইউনিয়নের নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সুজন হাওলাদার বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, সুজন হাওলাদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত পুলিশের অভিযানে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ওসি আরও বলেন, মাদক উদ্ধার এবং মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে বাবুগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে স্থানীয় একাধিক জনপ্রতিনিধি ও সমাজকর্মীর অভিযোগ, সুজন হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগও রয়েছে। তাঁর মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে এলাকার তরুণ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাঁদের।

জানা গেছে, বিভিন্ন সময় প্রশাসনের নজর এড়িয়ে তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর গ্রেপ্তার ও দণ্ডের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন সচেতন মহল।

উল্লেখ্য, বাবুগঞ্জ থানায় যোগদানের পর থেকেই মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost