, , ,
শিরোনাম
এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই ট্রলার নেই, ফ্লোটে ভেসেই ২০ বছর ধরে নাসিরের সাগরে মাছ শিকার খাটের সঙ্গে বেঁধে স্ত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন করলেন স্বামী ভান্ডারিয়ায় আগুন সন্ত্রাস ও বাসের হেলপার সিয়াম হত্যার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ কাউখালীতে সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সাথে প্রশাসকের পরিচিতি ও আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত ২৭ লাখ টাকা আদায়ের প্রতিবাদ করায় শিক্ষার্থী বহিষ্কার, হামলা ও হত্যার হুমকির অভিযোগ কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে ‘ফ্যামিলি কার্ড’ ও ঘরের প্রলোভনে ৩০ লাখ টাকা আত্মসাৎ, ৩ জন কারাগারে বিসিবির পরিচালক মিজানের অপসারণ দাবিতে বরিশালে মশাল মিছিল রাইস কুকারের সুইচ দিতেই প্রাণ হারালেন গৃহবধূ বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
ভান্ডারিয়ায় আগুন সন্ত্রাস ও বাসের হেলপার সিয়াম হত্যার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ

ভান্ডারিয়ায় আগুন সন্ত্রাস ও বাসের হেলপার সিয়াম হত্যার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দেশব্যাপী আগুন সন্ত্রাস ও পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়ানো বাসে ঘুমন্ত হেলপার সিয়ামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভান্ডারিয়া উপজেলা বিএনপি।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে পিরোজপুর—২ আসনের এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এমপির নেতৃত্বে রিজার্ভ পুকুর পার উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এমপি, বলেন, “আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করে লাভ নেই । নিরীহ হেলপার সিয়ামকে পুড়িয়ে হত্যা করা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, গোপালগঞ্জ, ভান্ডারিয়াসহ সারা বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হবেন না। প্রশাসন সজাগ রয়েছে, সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। আমরা কারো প্রতি অবিচার করিনি। শান্ত ভান্ডারিয়াকে অশান্ত করবে না। যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি) করেছে, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি শান্তিপূর্ণ দল, আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক দল নয়। অতি শীঘ্রই অশান্ত গোপালগঞ্জ শান্ত হয়ে যাবে। কারণ, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না।
প্রতিমন্ত্রী সম্প্রতি ভাণ্ডারিয়া বাস স্ট্যান্ডে বাসে আগুন দিয়ে একজন বাস হেলপারকে পুড়িয়ে মারা ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,এ নারকীয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধিরেদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেন ভবিষ্যতে এ ধরনের পাশবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম—সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জমাদ্দার, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ভোর রাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং বাসে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা আগুন দিয়ে হেলপার সিয়ামকে হত্যা করে।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা আগুন সন্ত্রাস বন্ধ, সিয়াম হত্যার বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost