, , ,
শিরোনাম
ট্রলার নেই, ফ্লোটে ভেসেই ২০ বছর ধরে নাসিরের সাগরে মাছ শিকার খাটের সঙ্গে বেঁধে স্ত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন করলেন স্বামী ভান্ডারিয়ায় আগুন সন্ত্রাস ও বাসের হেলপার সিয়াম হত্যার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ কাউখালীতে সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সাথে প্রশাসকের পরিচিতি ও আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত ২৭ লাখ টাকা আদায়ের প্রতিবাদ করায় শিক্ষার্থী বহিষ্কার, হামলা ও হত্যার হুমকির অভিযোগ কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে ‘ফ্যামিলি কার্ড’ ও ঘরের প্রলোভনে ৩০ লাখ টাকা আত্মসাৎ, ৩ জন কারাগারে বিসিবির পরিচালক মিজানের অপসারণ দাবিতে বরিশালে মশাল মিছিল রাইস কুকারের সুইচ দিতেই প্রাণ হারালেন গৃহবধূ বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর
কাউখালীতে সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সাথে প্রশাসকের পরিচিতি ও আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালীতে সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সাথে প্রশাসকের পরিচিতি ও আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সাথে নবনিযুক্ত প্রশাসকের পরিচিতি ও সার্বিক আইন—শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (আরডিও) মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক অফিসার আশুতোষ বড়ালসহ সদর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

সভায় গ্রাম পুলিশদের কর্মপরিধি, দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজীকরণ এবং এলাকার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া বলেন, কাউখালী সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ওয়ার্ডের আইন—শৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত তদারকি করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ ক্ষেত্রে আমি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost