, , ,
শিরোনাম
বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী! আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি কাউখালীতে দেশীয় মাছের চরম আকাল: সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিম্নআয়ের ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য ।ফ্যামিলি কার্ডের বরাদ্দ কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান ঘুষ না দেওয়ায় শিশুসহ ৬ জন জেলে, বাড়িতে আগুন: মুলাদীর ওসি-এসআইয়ের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ বরিশালে দেশীয় অস্ত্রসহ আটক ৪ গুরুতর আহত ১ ঢাকায় প্রেরণ গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ মুলাদীতে দরজা ভেঙে ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার।
কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং নাগরিক সেবা সহজ করতে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কাজিরহাট থানা এলাকায় এসব উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যানন্দপুর ইউনিয়ন ভূমি অফিস, লতা ইউনিয়নের একটি ব্রিজ, গাবতলী বাজারের রাস্তা এবং আন্দারমানিক ইউনিয়নের মিয়ার হাট এলাকার রাস্তা।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানের পাশাপাশি ভূমি অফিসের নাগরিক সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন জমাদ্দার, সাধারণ সম্পাদক শিহাব আহাম্মেদ সেলিম, উপজেলা প্রকৌশলী কামাল হাওলাদার, কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানসহ কাজিরহাট থানা বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয়দের প্রত্যাশা, এসব উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে কাজিরহাটের যোগাযোগব্যবস্থা, ব্যবসা—বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost