, , ,
শিরোনাম
গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ মুলাদীতে দরজা ভেঙে ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার। উজিরপুরে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে কিশোরের লাশ উজিরপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১ ইউএনওর নির্দেশে অতিরিক্ত ফি ফেরত দিল মাদরাসা কর্তৃপক্ষ ঢাকায় হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই পিরোজপুরের ৮ম চীন মৈত্রী সেতুর পশ্চিম পাড়ে ’৯৩ বন্ধুদের উদ্যোগে সামাজিক বনায়ন
মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০

মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বরিশালের গৌরনদীতে ঢাকা—বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় ঘরের সদস্যরা দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহত বাসযাত্রীদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গৌরনদী মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost