, , ,
শিরোনাম
রাতেই হতে পারে ঘূর্ণিঝড়, দেশজুড়ে তীব্র বৃষ্টির শঙ্কা ছয় মাসের মধ্যে চীনের আদলে আধুনিকায়ন হবে বরিশাল পলিটেকনিক পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী ও সম্পাদক রিমু বরিশালে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩৬টি আইফোনসহ ৫৫ মোবাইল উধাও নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বৃদ্ধের বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি কাওছার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ ভাণ্ডারিয়ায় পৌরসভার সুপেয় দুইটি পানির পাম্পের মোটর উধাও সহ বিভিন্ন এলাকায় চুরিরে আতঙ্ক মেহেন্দিগঞ্জে গভীর রাতে গাভী চুরি, দিশেহারা পরিবার
মেহেন্দিগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নতুন বিয়ের অভিযোগ

মেহেন্দিগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নতুন বিয়ের অভিযোগ

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে হানিফ নামে এক ব্যক্তির নতুন বিয়ে করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে নতুন বিয়ে করা সুমি বেগমের আগের স্বামীকে তালাক না দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। দুই পক্ষের বৈবাহিক সম্পর্ক নিয়ে এমন জটিলতায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চানপুর ইউনিয়নের মাসুদ ডালির ছেলে হানিফের প্রথম সংসারে একটি সন্তান রয়েছে। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের সুখী বেগমকে বিয়ে করেন। বর্তমানে সুখী বেগম নয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

এর মধ্যে গত ৫ নভেম্বর ঢাকার একটি কাজী অফিসে মেহেন্দিগঞ্জ পৌরসভার চুনারচর গ্রামের মামুন জমাদারের মেয়ে সুমি বেগমকে এক লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন হানিফ। বিষয়টি এলাকায় জানাজানি হলে এ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়।

এদিকে সুমি বেগমের আগের সংসারেও এক বছরের একটি সন্তান রয়েছে। সুমি নিজেই স্বীকার করেছেন, তিনি তাঁর আগের স্বামীকে তালাক দেননি। ফলে আগের বৈবাহিক সম্পর্কের বিষয়টি নিষ্পত্তি না করেই নতুন বিয়ের ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে হানিফ বলেন, সুখী বেগমকে নিয়ে তিনি সুখে নেই। এ কারণেই তিনি সুমি বেগমকে বিয়ে করেছেন।

অন্যদিকে সুমি বেগমের অভিযোগ, হানিফ তাঁকে জানিয়েছিলেন যে তাঁর আগের স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেছে। কিন্তু বিয়ের পর সুখী বেগমের বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন, সুখী বেগম নয় মাসের অন্তঃসত্ত্বা। সুমির দাবি, আগের বিয়ের বিষয়টি তাঁর কাছে গোপন করে হানিফ তাঁকে বিয়ে করেছেন। বিষয়টি জানার পর তিনি আর হানিফের সঙ্গে সংসার করতে চান না।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। একদিকে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নতুন বিয়ের অভিযোগ, অন্যদিকে নতুন স্ত্রী সুমি বেগমের আগের বৈবাহিক সম্পর্কের বিষয়টি সামনে আসায় পুরো ঘটনাটি নিয়ে মেহেন্দিগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost