
মেহেন্দিগঞ্জ উপজেলা ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৭টি এলাকার ৫ হাজার ৭টি পরিবারের নামে ফ্যামিলি কার্ডের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপকারভোগীদের কাছে মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক তালিকা অনুযায়ী, আন্দারমানিক ইউনিয়নে ২৯০ জন, আলিমাবাদে ৬৯৯ জন, উত্তর উলানিয়ায় ৫১২ জন, গোবিন্দপুরে ৩৩৫ জন, চরএককরিয়ায় ৫৪১ জন, চরগোপালপুরে ৩৪৭ জন, চাঁদপুরে ৩৪১ জন, জয়নগরে ১৫৫ জন, জাঙ্গালিয়ায় ২১৮ জন, দক্ষিণ উলানিয়ায় ২১৩ জন, দরিরচর খাজুরিয়ায় ২৩৭ জন, বিদ্যানন্দপুরে ১৪৩ জন, ভাসানচরে ৩৩৬ জন, মেহেন্দিগঞ্জ ইউনিয়নে ২০৩ জন, মেহেন্দিগঞ্জ পৌরসভায় ৯৭ জন, লতা ইউনিয়নে ৮৪ জন এবং শ্রীপুর ইউনিয়নে ২৫৬ জনের নাম রয়েছে।
ফ্যামিলি কার্ড মূলত নিম্নআয়ের ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় এনে আর্থিক সহায়তা দেওয়ার একটি উদ্যোগ। এর মাধ্যমে দরিদ্র পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহায়তা এবং আর্থিক চাপ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
এদিকে, আগামী ২ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতের সম্ভাবনার কথাও জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সময়সূচি ও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
মেহেন্দিগঞ্জের ১৭টি এলাকার ৫ হাজার ৭টি পরিবার এ কর্মসূচির আওতায় এলে স্থানীয় নিম্নআয়ের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হবে।
এক নজরে ফ্যামিলি কার্ড কর্মসূচি:
– মোট এলাকা: ১৭টি
– ইউনিয়ন: ১৬টি
– পৌরসভা: ১টি
– প্রাথমিক তালিকাভুক্ত পরিবার: ৫ হাজার ৭টি
– মাসিক সহায়তা: ২ হাজার ৫০০ টাকা
– অর্থ বিতরণ: মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে।