, , ,
শিরোনাম
ভান্ডারিয়ার ইউএনও ও প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণায় সবাইকে সতর্ক থাকার আহ্বান হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না
ভাণ্ডারিয়ায় শ্রীগুরু সঙ্ঘের ৬ দিনব্যাপী ৬২তম ধর্মীয় অনুষ্ঠান শুরু

ভাণ্ডারিয়ায় শ্রীগুরু সঙ্ঘের ৬ দিনব্যাপী ৬২তম ধর্মীয় অনুষ্ঠান শুরু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়া বামুনের হাওলার ঐতিহ্যবাহী শ্রীগুরু সঙ্ঘ মন্দির প্রাঙ্গণে শ্রীগুরু সঙ্ঘ ভাণ্ডারিয়া শাখার উদ্যোগে ৬ দিনব্যাপী ৬২তম ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার (১১ মে) সকালে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ১৬ মে শনিবার পর্যন্ত।
এ উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণ থেকে সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের প্রতিকৃতি, সঙ্ঘের পতাকা ও বাদ্যযন্ত্রসহ নারী-পুরুষ ভক্তদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভাণ্ডারিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী মনিতোষ কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী শিশির দত্ত, শিশুতোষ কর্মকার, পার্থ ব্রহ্ম, পলাশ কর্মকার, বিজন দাস, নান্টু সিংহ, বিশ্বজিৎ ব্রহ্মসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্রী জগদীশ চন্দ্র রায়, শ্রী শেখর সরকার এবং অন্যান্য ভক্তবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম দিন রাতে শ্রীমদ্ভাগবত পাঠ করেন গোপীনাথ দাস ব্রহ্মচারী। মঙ্গলবার প্রাতঃকালীন প্রার্থনা ও শ্রীগুরু বন্দনা, শ্রীশ্রী গীতাপাঠ ও গুরুগীতা পাঠ, শ্রীশ্রী গুরুদেবের পাদুকা উৎসব অঙ্গনে আনয়ন, জাতীয় ও সঙ্ঘ পতাকা উত্তোলন, ধর্মীয় সংগীত পরিবেশন এবং শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। রাত ১১টা ১ মিনিটে শুরু হবে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম মহানাম সংকীর্তন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শ্রী ভক্ত নরোত্তম সম্প্রদায়, বৃন্দাবন সম্প্রদায়, মোহন লাল সম্প্রদায়, বলদেব জিউ সম্প্রদায় ও শ্রী সত্য সনাতন সম্প্রদায়ের কীর্তনীয়া দল অংশ নেবে।
আয়োজক কমিটি জানায়, অনুষ্ঠান চলাকালে প্রতিদিন আগত ভক্তদের জন্য প্রসাদ ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আগামী শনিবার ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৬ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost