, , ,
শিরোনাম
মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মিজানুর রহমান গ্রেপ্তার বেকারির খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা, আগেও সতর্ক করা হয়েছিল বিসমিল্লাহ বেকারিকে ভান্ডারিয়া পৌরসভার সাথে গৌরীপুর ইউনিয়নের সংযোগ সড়ক বিচ্ছিন্ন বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল—ট্রলি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি গ্রেপ্তার জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান গ্যারেজ মালিককে হত্যা করে ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ
ভান্ডারিয়া পৌরসভার সাথে গৌরীপুর ইউনিয়নের সংযোগ সড়ক বিচ্ছিন্ন

ভান্ডারিয়া পৌরসভার সাথে গৌরীপুর ইউনিয়নের সংযোগ সড়ক বিচ্ছিন্ন

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কানুয়ার সাথে গৌরীপুর ইউনিয়নের ১ নং শ্রীপুর গ্রামের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন হয়ে আছে। এতে দুই এলাকার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ভান্ডারিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কানুয়া গ্রামের কাজীবাড়ী মসজিদ হইতে গৌরীপুর ইউনিয়নের ১ নং শ্রীপুর গ্রামের অংশের সড়ক ভেঙে জনসাধারণের চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভাঙন আরও বেড়েছে। আনুমানিক ২ কিলোমিটার সড়কের কোথাও কোথাও ধসে যাওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পায়ে হেঁটেও চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষকসহ শত শত মানুষ যাতায়াত করেন। সড়ক বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারছেন না। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। জরুরি সেবা ফায়ার সার্ভিসের গাড়িও ঢুকতে পারছে না।
এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসী দ্রুত সংযোগ সড়কটি মেরামত করে যাতায়াত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost