মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম
যানবাহনে নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট ব্যবহারের নির্দেশ, আগামী সপ্তাহ থেকে কঠোর ব্যবস্থা পটুয়াখালীতে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ ৪ ছাত্রী কাউখালীতে জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাগজে সচল, মাঠে অচল: কুয়াকাটায় উদ্ধারযান নিয়ে প্রশ্ন মসজিদে গিয়ে স্কুলছাত্রীর টিকটক,ছারপত্র দিল বিদ্যালয় দুধের শিশুসহ মা কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল অবুঝ দুই সন্তান ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি বরিশালে নারীদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি ভাণ্ডারিয়ায় শ্রীগুরু সঙ্ঘের ৬ দিনব্যাপী ৬২তম ধর্মীয় অনুষ্ঠান শুরু মঠবাড়িয়ায় ক্যানসার রোগীকে নগদ অর্থ ও বিশেষ চাহিদা সম্পন্নকে হুইল চেয়ার বিতরণ
কাউখালীতে জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউখালীতে জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর হানিফ খান (২৯) নামের এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান ওই গ্রামের হোসেন খানের ছেলে ‌।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে হানিফ খান বাড়ির পাশের নদীর তীরে একটি শৈলা গাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তার বোন নদীর তীরে গাছের সঙ্গে হানিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) ইবাদ আলী মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost