, , ,
শিরোনাম
মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ
মঠবাড়িয়ায় ক্যানসার রোগীকে নগদ অর্থ ও বিশেষ চাহিদা সম্পন্নকে হুইল চেয়ার বিতরণ

মঠবাড়িয়ায় ক্যানসার রোগীকে নগদ অর্থ ও বিশেষ চাহিদা সম্পন্নকে হুইল চেয়ার বিতরণ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
​মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ক্যানসার আক্রান্ত মো. ওবায়দুল ইসলাম (২৬) কে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। একই সাথে বিশেষ চাহিদা সম্পন্ন মো. জাকির হোসেনসহ (৫৬)  হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার উপজেলা পরিষদে নিজ দপ্তরে এই সহায়তা সামগ্রী প্রদান করেন। ক্যান্সারে আক্রন্ত মো. ওবায়দুল মিরুখালী ইউনিয়নের বড়হারজী গ্রামের আবদুস সালামের ছেলে ও বিশেষ চাহিদা সম্পন্নমো. জাকির বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মৃত লাইলী মিয়া কাজীর ছেলে।
জানা গেছে, ক্যানসার আক্রান্ত ওবায়দুলের বাবা মো. আব্দুস সালাম ছেলের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে ধার-দেনা করে নিঃস্ব হয়ে পড়েছেন। সম্প্রতি ওবায়দুলের মা বজ্রপাতে মৃত্যুবরণ করলে পরিবারটি আরও অসহায় হয়ে পড়ে। বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার জরুরি ভিত্তিতে তাকে ৫০ হাজার টাকার এই অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন জাকির হোসেনকে হুলই চেযারসহ খাদ্য সামগ্রী প্রদান করেন।
​এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসান,  সাংবাদিক  নিজামুল কবির মিরাজ,  ইসরাত জাহান মমতাজসহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost