বুধবার, ১০ Jun ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব আগৈলঝাড়ায় নারীর পায়ের রগ কাটার অভিযোগ ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ঝালকাঠি এলজিইডিতে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ঠিকাদারের অনিয়ম চিহ্নিত হওয়ায় পিআইওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু মঠবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন, ইউএনওর দাবি উদ্দেশ্য প্রণোদিত হয়রানি বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর
স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

ঢাকার সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রিয়া মনি নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, রিয়া মনির স্বামী সাভার পৌর ছাত্রদলের সহ—সাধারণ সম্পাদক রনি ইসলাম রাতে রিয়াকে হত্যা করে বাসায় তালা লাগিয়ে পালিয়ে গেছেন।

সোমবার (৮ জুন) দুপুরে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় ডা. তৌহিদুল রহমানের মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রিয়া মনি (২১) পৌর এলাকার আব্দুর রবের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাতে রিয়া মনি ও তার স্বামী রনি ইসলাম শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাসায় ফেরেন। পরদিন সকালে রনি বাসার বাইরে থেকে তালা লাগিয়ে চলে যান। পরে তিনি মোবাইল ফোনে নিজের মাকে জানান, রিয়া মনি আত্মহত্যা করেছেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে, অভিযুক্ত রনি ইসলাম সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সহ—সাধারণ সম্পাদক হওয়ায় ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি করেছে।

সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, নতুন কমিটিতে রনি ইসলাম পদ পেয়েছেন। ঘটনার বিষয়ে সাংগঠনিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বিছানার ওপর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পলাতক রনি ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost