, , ,
শিরোনাম
বরিশাল বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫২০ জনের জিপিএ পরিবর্তন ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার হামলা, কুপিয়ে জখম ও টাকা লুটের অভিযোগ মঠবাড়িয়ায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ কাজিরহাটে মাদকের ভয়াবহ অবস্থা,ধ্বংসের মুখে তরুণ সমাজ মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মিজানুর রহমান গ্রেপ্তার বেকারির খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা, আগেও সতর্ক করা হয়েছিল বিসমিল্লাহ বেকারিকে ভান্ডারিয়া পৌরসভার সাথে গৌরীপুর ইউনিয়নের সংযোগ সড়ক বিচ্ছিন্ন বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল—ট্রলি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি গ্রেপ্তার
মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মিজানুর রহমান গ্রেপ্তার

মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মিজানুর রহমান গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মোহাম্মদ মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মুলাদী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে থানা সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার মিজানুর রহমানের পিতার নাম মোহাম্মদ আক্কাস আলী সরদার এবং মাতার নাম আলম তাজ বেগম। তিনি উপজেলার বোয়ালিয়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

থানা সূত্রে আরও জানা যায়, মিজানুর রহমান শফিপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার সঙ্গে কথা হলে তিনি বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost