মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ! দালালচক্র ও ভুল চিকিৎসায় আতঙ্কে রোগীরা বরিশালে বেসরকারি স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা, বাড়ছে জীবনের ঝুঁকি পরকীয় প্রেমিককে নিয়ে স্বামীকে মাটি চাঁপা দিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক সংবাদ প্রকাশের পর অবশেষে ভাঙা হলো বিতর্কিত ব্রিজ বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে : জনদুর্ভোগ কাউনিয়া থানার অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন ঝালকাঠিতে কড়া নিরাপত্তায় আদালতে যুবলীগ নেতা জাকিরসহ চারজন কারাগারে নিখোঁজের কিছুদিন পরেই নিজ বাড়ির আঙিনায় মাটিচাপা অবস্থায় মিলল মরদেহ পটুয়াখালীতে কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ
ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

গ্রেপ্তার সজিব আলী রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ভাইভা পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি বলেন, তাকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost