শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
ঝালকাঠিতে পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ, মা—ছেলেসহ আহত ৩ কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রনেতা মোঃ ছাব্বির হোসেন ফরাজীর নেতৃত্বে বিশাল মিছিল ভাণ্ডারিয়ায় তক্ষকসহ দক্ষিণাঞ্চলের মূল হোতা সুমন আটক: বনে অবমুক্ত পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকাশক্ত ছেলে তার ঘুমন্ত বাবাকে  শিল—পাটা দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা সংবাদ সম্মেলনে মহিপুরের জেলেরা অবৈধ ট্রলিংয়ে ধ্বংস হচ্ছে সামুদ্রিক মৎস্যসম্পদ বরিশালে কিশোরী ভাতিজিকে ধর্ষণ, চাচার মৃত্যুদণ্ড মেহেন্দিগঞ্জে ঔষধ প্রশাসনের অভিযান, জরিমানা আদায় ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ কাউখালীতে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকাশক্ত ছেলে তার ঘুমন্ত বাবাকে  শিল—পাটা দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা

পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকাশক্ত ছেলে তার ঘুমন্ত বাবাকে  শিল—পাটা দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা

আলমগীর হোসেন জুয়েল:- পটুয়াখালী জেলা প্রতিনিধি প্রতিনিধি করেছে। শুক্রবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে অত্র উপজেলার  পূর্ব সুবিদখালী গ্রামে এই চাঞ্চল্যকর  ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম উত্তম দেবনাথ (৬০)। তিনি পেশায় একজন দিনমজুর । এই নৃশংস ঘটনার পর অভিযুক্ত মাদকাসক্ত ছেলে তাপস দেবনাথকে (২৫) তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তার পারিবারিক সূত্রে জানা যায়, উত্তম দেবনাথের ছেলে তাপস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং অতিরিক্ত মাদক সেবনের ফলে তিনি মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত হয়ে পড়েন।

ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে উত্তম দেবনাথ ও তার ছেলে তাপস ঘরের ভেতর এবং স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের বারান্দায় ঘুমাতে যান। ভোর  ৪টার দিকে বিকারগ্রস্ত ছেলে তাপস হঠাৎ ঘুম থেকে উঠে ঘরে থাকা মসলা বাটার শিল—পাটা দিয়ে তার বাবার কপালের ডান পাশের  হত্যার উদ্দেশ্যে সজোরে আঘাত করেন।

এ সময় উত্তম দেবনাথের আর্তচিৎকার শুনে তার স্ত্রী কানন দেবনাথ দ্রুত ছুটে আসেন। ঘরের ভেতর স্বামীর রক্তাক্ত ও বীভৎস অবস্থা দেখে তিনি চিৎকার করতে করতে প্রতিবেশী বাবুল দেবনাথের ঘরে যান। তার চিৎকার ও কান্নাকাটিতে আশপাশের লোকজন ছুটে এসে উত্তম দেবনাথকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে এবং মির্জাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং ঘটনাস্থল থেকেই ঘাতক ছেলে তাপস দেবনাথকে আটক করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost