, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি গ্রেপ্তার জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান গ্যারেজ মালিককে হত্যা করে ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ প্রকৌশলী আটক মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’ জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম
দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ০৮ জুলাই, ২০২৬

উত্তর বঙ্গোপসাগর ও উপকূলের কাছাকাছি এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তীরের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) এক বিশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর—পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর—পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বুলেটিনে আরও বলা হয়, এটি আরও পশ্চিম—উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ৩ নম্বর) বহাল রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost