শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল শিক্ষার্থী: বাড়িতে তালা ঝুলিয়ে লাপাপ্তা পরিবার ফেসবুকে ‘বাঁচান’ স্ট্যাটাসের ২৪ ঘণ্টায়ও মেলেনি চিকিৎসকের খোঁজ টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের পর মহাসড়কে ফেলে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক অসম্পূর্ণ সংযোগ সড়ক: মেহেন্দিগঞ্জ—হিজলা সেতুর সুফল থেকে বঞ্চিত হাজারো মানুষ মাউলতলা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডি গঠন, সভাপতি দেওয়ান মোঃমুনির হোসেন, সদস্য মেহেদী হাসান কাজিরহাট গন চুরির হিড়িক: প্রশাসনের নীরবতায় চরম আতঙ্কে এলাকাবাসী উজিরপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে মাদক কারবারি আটক হিজলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু প্যাদার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
হঠাৎ ভেঙে পড়ল মঞ্চ, অল্পের জন্য রক্ষা পেলেন আমির খসরু

হঠাৎ ভেঙে পড়ল মঞ্চ, অল্পের জন্য রক্ষা পেলেন আমির খসরু

চট্টগ্রামের চন্দনাইশে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মেয়র ডা. শাহাদাত হোসেন ও ৫ এমপি। শুক্রবার উপজেলার দোহাজারী পৌরসভা সদরের সিটি সেন্টার মার্কেট চত্বরে এ ঘটনা ঘটে।

অন্যদের মধ্যে সেখানে উপস্থিত এমপিরা হলেন— পটিয়ার এমপি এনামুল হক, চন্দনাইশের এমপি জসিম উদ্দিন আহমেদ, এমপি আবু সুফিয়ান ও এমপি এরশাদ উল্লাহ।

জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী ও ৬ এমপি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মধ্যে ত্রাণ বিতরণের জন্য দোহাজারী সিটি সেন্টার চত্বরে উপস্থিত হন। তারা মঞ্চে উঠলে অনেক নেতাকর্মী তাদের সঙ্গে উঠে পড়েন। অতিরিক্ত মানুষের ভারে মঞ্চটি ভেঙে পড়ে। মঞ্চ ভেঙে গেলেও কেউ নিচে পড়ে যাননি বা বড় কোনো আঘাত পাননি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, মঞ্চ ভেঙে গেছে বিষয়টি এমন না, মঞ্চের টেবিলের পায়া বসে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। অর্থমন্ত্রী মঞ্চে দাঁড়িয়েই বন্যার্তের হাতে ত্রাণ তুলে দেন।

পরে মন্ত্রী উপস্থিত বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণ বিতরণ শুরু করলে হুড়োহুড়ি এবং অতিরিক্ত ঠেলাঠেলির কারণে চারজন আহত হন। আহতরা হলেন— রুমি আক্তার (২৩), রাশেদা বেগম (৬০), আয়েশা আক্তার (৬০), আনোয়ারা বেগম (৫৫)। তারা সবাই দোহাজারী এলাকার বাসিন্দা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost