, , ,
শিরোনাম
বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি, যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরিয়েছে জনতা চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বরখাস্ত সেই পুলিশ কনস্টেবল নাজমুল মালয়েশিয়ার আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেবে পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের দল ঢালাইয়ের পরই ধসে পড়ল নির্মাণাধীন সেতুর পাটাতন, প্রশ্নের মুখে কাজের মান কার্যকর রেফারেল ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন ও নেতাদের হত্যার হুমকি কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এমপি সরওয়ারের ৬ ঘণ্টা বিলম্ব, ক্ষুব্ধ কৃষকরা কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী ভোলায় স্বপন বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক ঝালকাঠিতে অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
কাজিরহাট মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেফতার

কাজিরহাট মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেফতার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নে ছোট ভাইকে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালী জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, প্রায় এক মাস আগে আন্দারমানিক ইউনিয়নে নামাজরত অবস্থায় ছোট ভাই নজরুলকে মসজিদের ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করেন তার বড় ভাই হারুন। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যাকাণ্ডের পর থেকে হারুন পলাতক ছিলেন।

এদিকে গত ২৭ জুলাই আন্দারমানিক ইউনিয়নের বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ হত্যাকাণ্ডের প্রধান আসামি হারুনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। স্থানীয়দের দাবি, আসামিকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় কাজিরহাট থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পলাতক হারুন নোয়াখালী জেলার একটি মসজিদে তাবলিগ জামাতের সঙ্গে অবস্থান করছেন। পরে এসআই আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত ২১ জুলাই নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হারুনকে গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় সফল অভিযানের জন্য কাজিরহাট থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান ও তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীরের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost