রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে ১০ বছর বয়সী শিশু ধ*র্ষণের প্রধান অভিযুক্ত গ্রেপ্তার নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে কাউখালীতে এসএসসির ৪ পরীক্ষার্থীর ফল নিয়ে অনিশ্চয়তা দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার কাউখালীতে আমরাজুরী ফেরিঘাটে ভয়াবহ ভাঙন: জিও ব্যাগেও মিলছে না প্রতিকার মে দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা, মাদক-সন্ত্রাসমুক্ত উজিরপুর গড়ার অঙ্গীকার রিয়াজের হিজলায় যুব সমাজের উদ্যোগে শত বছরের পুরনো কাঁচা রাস্তা মেরামত,ঝাড়লেন ক্ষোভ টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও অতি ভারী বর্ষণের শঙ্কা রাতে আবারও ইসলামাবাদে আসছে ইরানি প্রতিনিধিদল বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল ছাত্রদল নেতার হুমকিতে এলাকা ছাড়া কর্মকর্তা ১০ দিন পর ফিরলেন কর্মস্থলে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পরিচ্ছন্ন শহর গড়তে ভাণ্ডারিয়া পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালানোর ইতিহাস ঢাকতে চাইছেন: অ্যাড. হেলাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক আলী আজগর ইমন হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের
হিজলায় যুব সমাজের উদ্যোগে শত বছরের পুরনো কাঁচা রাস্তা মেরামত,ঝাড়লেন ক্ষোভ

হিজলায় যুব সমাজের উদ্যোগে শত বছরের পুরনো কাঁচা রাস্তা মেরামত,ঝাড়লেন ক্ষোভ

প্রতিবেদক : মাসুদ আহমেদ

বরিশালের হিজলা উপজেলার ৩-নং গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬-নং ওয়ার্ডের পূর্ব কোড়ালিয়ায় যুব সমাজের উদ্যোগে শত বছরের পুরনো কাঁচা রাস্তা পূর্ণ মেরামত করা হয়।

তবে এলাকাবাসীর মধ্যে স্বস্তি এলেও আবার দেখা গেছে আক্ষেপ ।

অনেকের সাথে কথা বলে জানা যায় ৩-নং গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে মুন্সিবাড়ি হয়ে শাজাহান মাস্টার বাড়ির পাশ দিয়ে ডাক্তার অশোক কুমার চ্যাটার্জি বাড়ির মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাটি এতদিন কাঁচা ছিল। পরবর্তীতে কিছু অংশ ইটের সলিং হলেও বাকি অংশ কাচা রয়ে যায়।

যার ফলে বর্ষার মৌসুমে এক থেকে দেড় শতাধিক পরিবারের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়।শুধু তাই নয় এতে করে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

মোকসেদ সর্দার নামের এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন কিছুদিন আগে আমার চাচা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হলে সে পথের মধ্যেই মারা যান।

একই এলাকার শাহজাহান মাস্টার সহ একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারাও ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের এলাকায় এ রাস্তাটি অনেক পুরনো,এখান দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে অথচ সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও এই রাস্তাটি আজও অবহেলিত।

তাই রাগে ক্ষোভে নিজস্ব অর্থায়নে পূর্ণনির্মাণের জন্য যুব সমাজের উদ্যোগে মাটি ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেয়া হয়েছে ।

এ সময় তারা সড়ক,সেতু ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের কাছে রাস্তাটির দুপাশে পাইলিং সহ কার্পেটিং করার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com