, , ,
শিরোনাম
পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ উজিরপুরে বিএনপি নেতা কামাল মুন্সি ও আবু বক্করের পদ স্থগিত দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত বরিশালের মেহেন্দিগঞ্জে চরগোপালপুরে ভয়াবহ নদীভাঙন, হুমকিতে মিটুয়া খেয়াঘাট কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল নগরীর কেডিসি কলোনি এখন মাদকের ‘স্বর্গরাজ্য’: দৈনিক বিক্রির অভিযোগ ২০ কেজি গাঁজা ও হাজারও ইয়াবা
বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি ৪

বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি ৪

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আব্দুল সাত্তার মোল্লা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন—মো. সুজন মোল্লা, মো. আমিন মোল্লা, মোসা. মুক্তা মনি ও মোসা. হিরা মনি। এছাড়া রিনা বেগমও আহত হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক জমির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল সাত্তার মোল্লার পরিবারের সঙ্গে তার আপন ভাইয়ের ছেলেমেয়েদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় কথা-কাটাকাটির এক পর্যায়ে আব্দুল সাত্তার মোল্লা ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলায় ভুক্তভোগীদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উক্ত বিষয় জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি।আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost