শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম
মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না
কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার

কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও অন্যান্য অবৈধ দ্রব্য উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

কাউখালী থানা সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে কাউখালী থানার এসআই মোহাম্মদ মহিউদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আব্দুল কাদেরের ছেলে আমির হোসেন, একই এলাকার মোঃ আল—আমিন হোসেনের ছেলে হাফিজুর রহমান, মোহাম্মদ জালিসের ছেলে মুহাম্মদ আল—আমিন এবং আব্দুল কাদেরের ছেলে নুরুল আমিনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে তাদের বৃহস্পতিবার (৭ মে) পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost