, , ,
শিরোনাম
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা সংবর্ধনা ও অনুষ্ঠান কাজীরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট-গণপূর্ত প্রতিমন্ত্রী শ্রদ্ধা, স্মরণ ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলেকে ছাড়াতে তুলকালাম কাণ্ড

ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলেকে ছাড়াতে তুলকালাম কাণ্ড

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে তুলকালাম কাণ্ড ঘটেছে। পুলিশি হেফাজত থেকে অভিযুক্তকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি স্থানীয় এক বিএনপি নেতাকেও মারধরের অভিযোগ উঠেছে মাসুদের কর্মী—সমর্থকদের বিরুদ্ধে।বুধবার (৭ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান বৃহস্পতিবার সকালে বলেন, তাকে (স্বাধীন) মাদকসহ ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক করা হয়েছে। মাদক সেবনের দায়ে তাকে ১০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের কবরস্থান মোড় এলাকা থেকে তিন পিস ইয়াবাসহ মোবারক করিম স্বাধীনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের সমর্থকেরা তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হন। একপর্যায়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আসাদুর রহমান। মাদক সেবনের দায়ে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে অভিযোগ উঠেছে, এই ঘটনার তুলতে চাওয়ায় হামলার শিকার হয়েছেন বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম।

নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, মাদকসহ আটকের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার ছবি তুলতে চাওয়ায় আমাকে মারধর করেছে মাসুদের লোকজন। পরে বাসায় এসে আমার ওপর আবারও হামলা করা হয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ করা হয়েছে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, স্বাধীনকে আমাদের কাছে হস্তান্তর করার পর কিছু লোকজন এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের পরে তাকে আমরা থানায় হস্তান্তর করেছি।

গাজী মাসুদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নূরুল ইসলাম এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। ষড়যন্ত্রমূলক করে তারা আমার ছেলেকে মাদকসহ আটকের ঘটনা সাজিয়েছে।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost