, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
ফোন কেনার টাকা না পেয়ে তরুনের আত্নহত্যা

ফোন কেনার টাকা না পেয়ে তরুনের আত্নহত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের কাছে স্মার্ট ফোন কিনতে চেয়ে আবদারের টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে শাকিল গাজী নামে ২২ বছর বয়সী এক তরুণ।

বৃহস্পতিবার (৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার চাকামইয়া ইউপির পশ্চিম চাকামইয়া গ্রামে তরুণের নিজ বাড়িতে পিছনে আম গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মৃত যুবক শাকিল গাজী ওই গ্রামের শাহআলম গাজীর ছেলে।ব্রেকিং নিউজ অ্যালার্ট

কলাপাড়া থানার ওসি (তদন্ত) কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সুরতহাল শেষে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost