, , ,
শিরোনাম
পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ উজিরপুরে বিএনপি নেতা কামাল মুন্সি ও আবু বক্করের পদ স্থগিত দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত বরিশালের মেহেন্দিগঞ্জে চরগোপালপুরে ভয়াবহ নদীভাঙন, হুমকিতে মিটুয়া খেয়াঘাট কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল নগরীর কেডিসি কলোনি এখন মাদকের ‘স্বর্গরাজ্য’: দৈনিক বিক্রির অভিযোগ ২০ কেজি গাঁজা ও হাজারও ইয়াবা
বরিশালের মেহেন্দিগঞ্জে চরগোপালপুরে ভয়াবহ নদীভাঙন, হুমকিতে মিটুয়া খেয়াঘাট

বরিশালের মেহেন্দিগঞ্জে চরগোপালপুরে ভয়াবহ নদীভাঙন, হুমকিতে মিটুয়া খেয়াঘাট

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকায় নদীভাঙন আশঙ্কাজক রূপ ধারণ করেছে। অব্যাহত ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন উপকূলীয় এলাকার শত শত পরিবার। দিন দিন নদীগর্ভে বিলীন হচ্ছে কৃষিজমি ও বসতঘর, আর এতে চরম অনিশ্চয়তায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় প্রতিদিনই কোনো না কোনো পরিবারের বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এই ভাঙনে অনেক পরিবার ইতোমধ্যে সর্বস্ব হারিয়েছে, আবার অনেকে ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে উপজেলা সদরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম মিটুয়া খেয়াঘাটও এখন তীব্র ভাঙনের মুখে পড়েছে। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাট ব্যবহার করে যাতায়াত করছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে খেয়াঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ভাঙনের বিস্তার ঘটছে এবং নতুন নতুন এলাকা ঝুঁকির মধ্যে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা নদীভাঙন থেকে চরগোপালপুর এবং মিটুয়া খেয়াঘাট রক্ষায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা, নদীতীর সংরক্ষণ এবং স্থায়ী বাঁধ নির্মাণসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, দ্রুত ব্যবস্থা না নিলে হাজারো মানুষ ভিটেমাটি হারিয়ে মানবিক বিপর্যয়ের মুখে পড়বে এবং উপজেলার সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost